ক্যান খালি চাশা-মোজুরের রাজনীতি?
মানুষ আশোলে দুই পদের, (১)কিরিশক-ছোরোমিক আর (২)ব্যাপারী। ব্যাপারী নিজে কিছু ফলায় না। পোর্থম উৎপাদনের কাম করে কিষক যাগো ছোটোলোক মোনে কৈরা চাশা বলা হয়। এই চাশাগো ফলানো ফশোলে ১জন ব্যাপারী অনেক ছোমিকের দারা হরেক-রকোম শুবিধা যোগ কৈরা মানুষের কাছে পৌছাইয়া দ্যায়। ১জন ভালো ব্যাপারী বাকী ছোমিক্গো শাথে নিজেও কাম্লা খাটে। তাই ১জন ভালো ব্যাপারী ১জন ছোমিক্ও আশোলে। ১জন ভালো কিষক্ও ১জন ছোমিক বা মোজুর। তাই চাশা-মোজুর্ই আমাগো রাজ্নীতির ছেন্টার। এইটা খালি পুরানা রছোম-রেওয়াজ্রে খাতির করার বিষয় না, বাংলাদেশের গোটা অর্থোনীতির মেইন ডেরাইভারও এই চাশা-মোজুর গুরুপ। কারোন, বাংলাদেশের মোট কাম্লাগিরির পেরায় অর্ধেক্ই আশে কিষিকাজ থেইকা। আর বিদেশী টাকার পেরায় পুরাটাই বিদেশে থাকা বাংলাদেশী আর বিদেশে বাংলাদেশের রফতানী করা জিনিশ থেইকা আশে যার মেইন চালোক পোর্বাশী-দেশী ছোমিক। মানে বাংলাদেশের অর্থোনীতির শত্করা ৯৫ ভাগ চলে চাশা-মোজুরের উপর ভর কৈরা, কিন্তু কিষক তার ফলানো ফশোলের দাম পায়না ঠিক মতো, আবার ছোমিক্রেও বেশি দামে খাবার কেনা লাগে। পোথম উৎপাদক ও শেষ খরিদ্দারের মাঝখানে কাজ করা ছোমিক বা ব্যাপারীরাও খুব বেশি কিছু পায়না এইখান থেইকা। তাইলে টাকাগুলা যায় কৈ? এইটা বুঝ্লেই বুঝ্বেন যে, ক্যান কিষক তার ফশোলের দাম পায়না ঠিক মতো, আবার আমার-আপনার মতো শাধারন খরিদ্দার্গো অনেক দামে মাল-ছামানা কেনা লাগে এবোংকী পোথম উৎপাদক ও শেষ খরিদ্দারের মদ্ধে কাম করা ছোমিক বা ব্যাপারীরাও খুব বেশি কিছু ক্যান পায়না এইখান থেইকা? এইটাই শেই শত্করা বাকী ৫ভাগ লোক যারা ব্যাবাক কিছু লুইটা-পুইটা খায়। বাংলাদেশে বছোরে পেরায় ৮লাখ কুটি টাকা বাজেটের পেরায় ৬লাখ কুটি টাকাই যায় শর্কারী চাক্রি করাগো বেতোন-ভাতা ও হরেক রকোম শুবিধা দ্য়াওয়ার পিছে। বাকী ২লাখ কুটি টাকা উন্নয়ন বাজেটের বেশির ভাগ টাকাই চুরি হৈয়া যায়। অল্পো যা খরোচ হয় তা দিয়াও মানুষের লাভের চাইয়া লছ্ই বেশি হয়। শর্কারি খাত থেইকা মানুষ ত্যামোন শুজোগ-শুবিধা পায়না, কিন্তু জুলুম পায় ১৬-আনা। আর শর্কারি বাজেটের চাইয়া অনেক গুন বেশি ২নাম্বারী হয় বেশর্কারী খাতে যা ভোগ করে এলিট মাফিয়ারা কিন্তু দোষ দ্যাওয়া হয় ব্যাবশায়ী ছিন্ডিগেট্রে। ব্যাবশাই ছিন্ডিগেট ১বারেই নাই তাও না, কিন্তু তারা অর্থোনীতির খুব ছোটো ১টা ভাগ কন্টোল কর্তে পারে। এইটা না থাক্লে পুরা ছিস্টেম্টাই কাম কর্বে না। কিষকের উৎপাদন আপ্নার ঘরে পৌছাবে না। তাই ব্যাবশায়ী ছিন্ডিগেট্রেও আশোলে দোষ দ্যাওয়া যায় না। আশোল দোষী হৈলো এই শর্কারী চাক্রিআলারা আর এলিট গুরুপের ছিন্ডিগেট কিন্তু তাগো দিকে আঙুল তোলার কেউ নাই। যে রাজনীতিক্রা এই এলিট ছিন্ডিগেট ভাইংগা দিয়া তাগো চাকোরের মতো চালাবে, শেই রাজনীতিবিদ্রা উল্টা এই এলিট ছিন্ডিগেটের শোরীক হৈয়া তাগো গোলামী করে বেশি। আর মেইন শয়তান এলিট ছিন্ডিগেট দোষ দ্যায় ব্যাবশাই ছিন্ডিগেট আর রাজনীতিবিদ্গো। এই ছিস্টেম ভাঙ্গা লাগ্বে। রাজনীতিরে ঠিক জায়গায় আনা লাগ্বে। তাই চাশা-মোজুর্রে ছেন্টারে রাইখাই আমাগো রাজ্নীতি।
ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক, লেখক, গায়োক, খ্যালোয়ার এরা কী?
এরা আশোলে ছোর্মোজীবি না। তিনাদের বুদ্ধিজীবি বা বিনোদন্জীবি কওয়া যায়। শমাজে তাগো দর্কার আছে কিন্তু তিনাদের জরুরত চাশা-মোজুরের চাইয়া বেশি না। এই ছাত্রো-শিক্ষক, ডাক্তার-ইন্জিনিয়ার, লেখক-খ্যালোয়ারগো অনেকের বাপ-দাদারা চাশা-মোজুর গুরুপে পরে। এই অধোম লেখক নিজে ১জন কম্পিউটার ছাইন্সে বিএছ্ছি, যার বাপ ইলেক্টিকাল ইন্জিনিয়ারিঙে বিএছ্ছি, তার বাপে শর্কারী ডাক্তার, তার বাপে ধর্মোগান লেখক ও গায়োক(বয়াতী) হৈলেও তারো বাপ ছিলো ১জন কিষক। তাই আম্রা আমাগো গোরারে ভুল্তে চাইনা, বরংচো তারে ধৈরাই বরো হৈতে চাই। তাই চাশা-মোজুরগো নিয়াই আমাগো রাজনীতি।
ঘরের বৌ-ঝিরা কি এই চাশা-মোজুর গুরুপে পরে?
নিশ্চোই পরে, জোদি তারা ঘরের কাম, পোলাপান লালোন-পালোন শহো ঘরের শবার থাকা-খাওয়া-পরার জন্নো নিজেই অনেক খাটা-খাট্নি করে। এইটা কোনো ছোটো কাম না, বরংচো এইটা ম্যালা খাটা-খাট্নির কিন্তু খুব দর্কারী শম্মানের কাম। গেরামের বৌ-ঝিরা খালি রান্ধাবারি না, পারিবারিক কিষির অনেক কাজ-কাম্ও করে। কিন্তু আমাগো শমাজে শেই খাটা-খাট্নির দাম ও শম্মান দ্যাওয়া হয়না। আমরা তিনাদের উপোজুক্তো শোরীকানা ও শম্মান দিতে চাই, কিন্তু যে বৌ-ঝিরা নিজে না কৈরা কামের লোকের মাদ্ধোমে শব কাজ-কাম করায় তারা এই চাশা-মোজুর গুরুপে পর্বে না। তবে নিজেই অনেক খাটা-খাট্নির পাশাপাশি কামের লোকের খেদ্মত ন্যাওয়া দোষের না।
মোজ্জিদের ইমাম, মোন্দিরের ঠাকুর বা এই জাতীও ধর্মোনেতাগো ব্যাপারে আমাগো পোজিশন:
তিনারা শরাশরি চাশা-মোজুর গুরুপে না পর্লেও ব্যাবাক মানুষের শান্তি-শুখের জিন্দেগী পাওনের শিক্ষা ও কাজ-কাম তিনারাই করেন। এই জন্নো তিনাদের ম্যালা টাইম দ্যাওয়া আর খাটা-খাট্নি করা লাগে। ১জন ভালো ধর্মোনেতা নিজের পার্ছোনাল কাম নিজেই করেন, ধর্মের গুনেই তিনারা দর্কার মতো খান, বিলাশিতা করেন না। কিন্তু যে ধর্মোনেতারা ধর্মের কথার বিপোরীতে দর্কারের চাইয়াও বেশি-বেশি খায় ও নিজে কোনো কাজ-কাম না কৈরা খাদেম-শেবায়েতের খেদ্মত নিয়া নিয়া নিজের ভুরি বারাইয়া চলে; নিজ ধর্মের আল্গা পিরীতি, ভিন্নো ধর্মের আন্ধা বিরোধিতা আর ঠগ্বাজি দারা শমাজে হুলাহুলি বারায় তারা আমাগো দলের লোক না।
জুলাই-২০২৪ নিয়া আমাগো পজিশন:
এইটা ১টা ইনকেলাব যা পুরাপুরি জেতা যায় নাই BNP-জামাত-NCP’র খমোতা নিয়া হুলাহুলি, আওয়ামীলীগের বারাবারি আর ইনুছ শর্কার কাবেল না হওয়ায়। তারা কেউ আমাগো দুশ্মন না, তারাই আমাগো মুর্শিদ কিন্তু আশোল বিপ্লবী তামান্না দেখাইতে পারে নাই তারা কেউ। আম্রা কোনো দল ছাপোট না কর্লেও আম্রা চাই আওমীলীগও রাজনীতি করার শুযোগ পাক। অ্যাখোন রাজনীতিতো দূর, কথা কওয়ার চান্সও পায়না ঠিক মতো। আম্রা চাই আওমীলীগ্ও রাজ্নীতি কোরুক। কেউ কোনো আকাম কর্লে তার উপোযুক্তো বিচার করা হোক কিন্তু তার রাজ্নীতির হক কাইরা ন্যাওয়া যায় না। তাই আমাগো কাছে ইনকেলাব অ্যাখোনো চল্তে আছে। আম্রা কোনো রাজ্নীতিক দল না, কিন্তু রাজনীতি নিয়া চাপাচাপির দল হিশাবে কাম কর্তে চাই। আম্রা চাই বর্তোমান শর্কার জল্দি ১টা ভালো নির্বাচন দিয়া নির্বাচিতো দলের কাছে খমোতা দিয়া চৈলা যাক ও পরে যে দল্ই খমোতায় আশুক তারা মানুষের আশোল চাওয়া-পাওয়া পুরোন কোরুক। আমাগো মতে, বাংলাদেশের মানুশের ভোটে নির্বাচিতো ১টা গনোপোরিষদ দারা পাশ করা ১টা গঠোন-কাঠামো আর নির্বাচিতো শংশদ দারা পাশ করা নোতুন ১টা শংবিধান দর্কার আমাগো, যা নোতুন কৈরা তৈয়ার করা পোর্শাশন দিয়া চালাইতে হবে। বিটিশ পোর্শাশনের রাইখা যাওয়া ইন্ডিয়ার শংবিধান পেরায় পুরাপুরি নকোল কৈরা তৈয়ার করা ৭২-এর শংবিধান নাজায়েজ, কারোন এইটা বাংলাদেশের মানুশের ভোটে নির্বাচিতো গনোপোরিষদ দারা পাশ হয় নাই, হৈছে পাকিস্তানের শংবিধান তৈয়ারের জন্নো পাকিস্তানের জনোগনের ভোটে পাশ করা এম্পিগো দিয়া। তাছারা বিটিশ আম্লাকাঠামোর পেরায় পুরাই নকোল ১টা পোর্শাশন দিয়া বাংলাদেশের জনোগনের শংবিধান পুরা হবেনা কোনোদিন। এই আম্লারা রাষ্টের কর্মোচারী, চাশা-মোজুর শাধারন জনোতাই দেশের মালিক। কিন্তু মালিক কর্মোচারীরে ছার ডাকতে বাদ্ধো হয় এইখানে। এই রেওয়াজ বদ্লাইতে হবে। আম্লারাই চাশা-মোজুররে ছার বৈলা ডাক্বে আম্রা শেই বাংলাদেশ চাই। আমাগো ১টা ৩১-দফা ইস্তেহার আছে যা দেশের গঠোন-কাঠামো হিশাবেও চল্তে পারে। এইটাই বিপ্লব আমাগো যার শুরু জুলাই-২০২৪ এ হৈলেও, শেষ হয় নাই অ্যাখোনো। ইনকেলাব চলছে, চলবে…
চাশা-মোজুরগো ছেন্টারে রাইখা ডাক্তার-ইন্জিনিয়ার শবাই আমাগো পক্ষের লোক হৈলে বিপক্ষে কারা?
আশোলে বিটিশ আমোল থেইকা চলা শামোরিক-বেশামোরিক আমলাকাঠামো আর তাগো দালালী কৈরা বেইন্ছাফী শুবিধা ন্যাওয়া এলিট কেলাছ আমাগো পোর্ধান দুশ্মন। আর এগো গোলামী করা রাজনীতিক লোকেরাও আমাগো দুশ্মন। তবে এলিট কেলাছের কিম্বা শিক্ষিতো মদ্ধোবিত্তো কেলাছের যারা চাশা-মোজুর্রে ছেন্টারে রাইখা তাগো কাতারে দারাইতে চান তারা আমাগো দুশ্মন না, পক্ষের লোক। আর রাজনীতি করা লোকেগো মদ্ধেও যারা এই শামোরিক-বেশামোরিক আমলাকাঠামো আর এলিট কেলাছের গোলামী না কৈরা উল্টা তাগোই গোলাম হিশাবে চালাইতে চান তারা আমাগো পক্ষেই শুধু না, তারাই আমরা, আমরাই তারা।
আমরা তাইলে ক্যাম্নে কাজ কর্তে চাই এবং আমাগো টার্গেট কী?
আমরা পর্তে পারে এই রকোম শবার কাছে আমাগো এই পোর্চারপত্রোটা পৌছাইতে চাই। কিন্তু আমাগো শামোর্থো খুব কম। তাই আপ্নে জোদি এই পোর্চারপত্রের বদোলে আমাগো ৫-১০ টাকা হাদিয়া হিশাবে দেন, আম্রা তা শুক্রিয়ার শাথে নিবো।
আমাগো “৩১-দফা ইস্তেহার” ও “শোজা বাংলা কী?” ল্যাখাটা দ্যাখেন ও বিশদ জাইনা ভালো লাগ্লে এই ওয়েব্ছাইটের মেম্বার হন ও আপ্নার মতামত জানান। মেম্বার্শিপ ফী ১০ টাকা থাইকা শুরু কৈরা আপ্নার ইচ্ছামতো যেকোনো অংকের টাকা দিতে পারেন। মেম্বার হৈতে এইখানে বা উপ্রের ‘মেম্বার হন’ লিংকে কিলিক করেন।
আপনাগো টাকায় মোটামুটি ১টা তহোবিল দারাইয়া গেলে, আপ্নাগো মালিকানায় ঢাকা শহোরের ছেন্টারের দিকে ছোর্মিক কেলাছের জন্নো এস্পেশাল ১টা খাওয়ার হোটেল চালু করা হবে, যেইখানে কেনা দামে তাগো জন্নো খাটি-পুস্টিকর-পেরাক্রিতিক-অর্গানিক খানা-খাদ্দের বন্দোবস্তো থাক্বে(আম্রা অনেক দিন ধৈরা পেরাক্রিতিক-অর্গানিক খানা-খাইদ্দো উৎপাদন নিয়া কাম কোরি)। আপ্নে-আমিই তাগো খেদ্মত কর্বো। আমরা তাগো ছার হিশাবে ডাক্বো। শেইখানে তাগো জন্নো বাধাহীন রাজনীতিক শিক্ষা ও বিনোদনের শুবিধা থাকবে। ওইটাই হবে আমাগো ওফিশ। পরে ঢাকার বাইরেও এই পোর্চারপত্রোটা বিলি করার চেষ্টা কর্বো এবং ঢাকার বাইরে বিশেষ কৈরা গেরামের দিকে ঢাকার মতো ১টা খাওয়ার হোটেল দিতে চেষ্টা কর্বো যাতে আম্রা মোজুর্দের পাশাপাশি কিষক্দের কাছেও শরাশরি পৌছাইতে পারি। এইভাবেই আম্রা শংগঠিতো হৈয়া শবার মতামত নিয়া বিপ্লবের ২য় পর্যায় শুরু করার ইচ্ছা রাখি। আপ্নার শোরীকানা আমাগো খুব দর্কার। যতো জল্দি আপ্নে শারা দিবেন, ততো তারাতারি আম্রা আগাইয়া যাইতে পারবো। শম্ভব হৈলে অ্যাখোনি মেম্বার হন। শবার শব কিছুর ভালাই চাইতেছি। ইন্কেলাব জিন্দাবাদ।
১ পঞ্চগড়-১ তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী 228508 230298 1 4893 463700 ১. পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী) এর…