মেম্বার  হন:

মেম্বার হওয়ার জন্নো আপ্নের টাচ-ফোনের ব্যাংক বা MFS(বিকাশ,রকেট…) অ্যাপ্‌টা চালু কৈরা শেইখানে থাকা QR পেমেন্টে চাপ/গুতা দেন। আপ্নের ব্যাংক বা MFS(বিকাশ,রকেট…) অ্যাকাউন্টই না থাক্‌লে অন্নো কারো ফোন দিয়াও কাম্‌টা কর্‌তে পারেন।

ক) আপ্নের কাছে আমাগো যে পোর্চার-পত্রোটা আছে তার পোথম পাতায় যে QR কোড্‌টা আছে শেইটার উপর আপ্নার ফোনের ক্যামেরাটা ধরেন। খ) আপ্নের কাছে যোদি আমাগো পোর্চার-পত্রোটা না থাকে তাইলে এই ছবির উপর ক্যামেরাটা ধরেন। গ) আপ্নে যোদি আপ্নের ব্যাংক বা MFS (বিকাশ, রকেট…) অ্যাপ থাকা ফোন দিয়াই এই ওয়েব-পেইজটা চালাইয়া থাকেন তাইলে একটু কষ্টো কৈরা ( দয়া কৈরা এই অল্পো একটু কষ্টো আমাগো জন্নো করেন) অন্নো ১টা ফোন বা কম্পিউটারে bcmr.xyz এ গিয়া শেইখানের ‘মেম্বার হন’-এ চাপ দিয়া এই কোডের উপ্রে ক্যামেরাটা ধরেন। ঘ) আরো ১ভাবে আপ্নে এই কাজটা করতে পারেন। এই ছবিটা যেকোনো প্রিন্টারে প্রিন্ট কৈরা ক্যামেরার শাম্‌নে ধর্‌তে পারেন।

উপ্রের ক/খ/গ/ঘ যে কোনো ১টা উপায়ে যে কোনো ব্যাংক বা MFS(বিকাশ,রকেট…) অ্যাপের QR-এ গিয়া এই QR-এর উপর ক্যামেরা ধর্‌লে শেইখানে টাকা দ্যাওয়ার অপ্‌শন আশবে। আপ্নে ১০টাকা থেইকা শুরু কৈরা যে কোনো অংকের টাকাই দিতে পারেন আমাদের। কোনো বরোলোক ভাই-বোইন যোদি ১বারেই ১লাখ টাকা দেন তাইলে তার পর দিনই আমরা চাশা-মোজুরের খাওনের হোটেল চালু করার কাম্‌টা শুরু কর্‌তে পারি। ১০জন ১০হাজার কৈরা বা ১০০জন ১হাজার কৈরা বা ১হাজার জন ১০০ বা ২হাজার জন ৫০টাকা কৈরা দিলেও একই কথা। তাও না পারলে খালি ১০টাকা দিয়া হৈলেও আমাগো মেম্বার হন। কারোন খালি তহোবিল কালেক্‌শনের জন্নো আমরা শদশ্যো নিতেছিনা, আপ্নে-আমি শহো আমরা শবাই এই দেশের মালিকানা বুইঝা ন্যাওয়ার জন্নো এই কাম। এইটা মাগ্না-মাগ্নি আশবেনা। এইটা ফিরি কৈরা দিলে অনেক খারাপ লোকে বেহুদা ঝামেলা পাকাইবে। তাই এক্‌টু কষ্টো হৈলেও এই কষ্টোটা করেন পিলিজ। কষ্টের মদ্ধেই শান্তি আছে।

টাকা দ্যাওয়া হৈয়া গেলে আপ্নে যে ফোন দিয়া টাকা দিছেন/দিবেন শেইখানে একটা ম্যাছেজ যাবে যেইখানে টেরান্জেক্শ‌ন আইডি থাকবে। ঐটা কপি কৈরা পাশের/নিচের বক্সে দিয়া ‘যাচাই করেন’-এ চাপ দিয়া শব কিছু ঠিকঠাক থাক্‌লে ১টা ফরম আশবে। ফরম্‌টা ফিলাপ কর্‌লেই আপ্নে আমাগো ১জন মেম্বার হৈয়া যাইবেন। এইবার উপরের ‘ভিতরে চলেন’-এ চাপ দিয়া ইউজার-আইডি/পাছ্‌ওয়ার্ড দিয়া আমাগো বোলগে লগিন কৈরা ইচ্ছামতো ল্যাখেন বা কমেন্ট কর্‌তে পার্‌বেন। তবে আপ্নের ল্যাখা/কমেন্টে খারাপ কিছু থাকলে আমরা শেইটা আট্কা‌ইয়া দিবো, না দিলে শেইটা শবাই পর্‌তে পার্‌বে। এইভাবেই আমরা আউগাইয়া যাবো ইংশোআল্লা।


নোতুন ল্যাখা:

  • চাশা-মোজুরের ৩১ দফা

    পরোম পোর্‌ভুর নামে শুরু এইটা রাষ্টের শবার জন্নো যায় এইরকোম… বিশদ

  • শোজা বাংলা কী?

    আগেই জানাইয়া রাখি, এই ল্যাখা পর্‌তে ‘শিক্‌খিতো’ ভাই-বোন্‌গো কাছে শুরুতে… বিশদ

নোতুন কমেন: